Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ৩১, ০৬:৪২ অপরাহ্ন
ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না
ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না

ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না

দঃ কোরিয়া প্রতিনিধি:
​ভালোবাসার মানুষকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন কার না থাকে? নিজের কষ্টার্জিত উপার্জনে যাকে বুক ভরা আশা নিয়ে দূর দেশে নিয়ে আসা হয়েছিল, সেই মানুষটিই যখন জীবনটাকে এক বিষাক্ত অধ্যায়ে পরিণত করে, তখন ভেঙে পড়ে বিশ্বাসের পুরো আকাশ।

 দক্ষিণ কোরিয়ার প্রবাসী জীবনের কঠোর পরিশ্রমের মাঝে এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে এক নিঃশ্বাসের ভালোবাসাকে।
​কষ্টের উপার্জনে তিল তিল করে জমানো টাকায় স্ত্রীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে এসেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই—প্রবাসের বুকে ছোট্ট একটি পরিবার গঠন করা, একসাথে ভালোবাসার সংসার সাজানো। প্রথম দেড়টি বছর ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করেই যেন ঝড় নেমে এলো। কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলেন সেই স্ত্রী, যার ওপর ছিল অন্ধ বিশ্বাস।

​যোগাযোগ বন্ধেই শেষ হয়নি আঘাতের মাত্রা। ভালোবাসার প্রতিদান হিসেবে উপহার পেলেন আইনি জটিলতা—স্ত্রীর করা মিথ্যা হয়রানির মামলা। যে মানুষটির জন্য দেশের মাটি ছেড়ে প্রবাসে বুক দিয়ে লড়াই করছিলেন, সেই মানুষটির তৈরি করা অভিযোগে আজ তিনি নিঃস্ব, আদালতে চক্কর কাটা এক ভুক্তভোগী আসামি।

​প্রবাসের মাটিতে একা লড়াই করা কতটা কঠিন, তা কেবল একজন প্রবাসীই জানেন। তার ওপর এই আইনি বেড়াজাল এবং প্রিয়জনের প্রতারণা—সব মিলিয়ে এক গভীর মানসিক ও সামাজিক সংকটে দিন কাটছে তার। ভালোবাসার পরিণতি যে এমন অভিযোগ ও মামলার এজাহারে গিয়ে ঠেকবে, তা হয়তো কোনোদিন কল্পনাও করেননি তিনি। প্রবাসের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা এই বুকভাঙা কষ্ট আর আক্ষেপের উত্তর আজ কার কাছে?
(রবিউল ইসলামের টাইমলাইন থেকে )
সূত্র: ফেসবুক

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।